Ortho Songbad আর্কাইভ

বগুড়ায় কয়েল কারখানা অগ্নিকাণ্ড, নিহত ১

বগুড়ায় কয়েল কারখানা অগ্নিকাণ্ড, নিহত ১
বগুড়ার শিকারপুরে ওয়ান নামে একটি কয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন।

শনিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওই ব্যাক্তির নাম বেলাল। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা সকাল ৬ টার দিকে ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় বেলাল নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মুল সাইট থেকে

পুজিবাজার