প্রাইম ব্যাংকের এমডি ও সিইও হাসান ও. রশীদ

প্রাইম ব্যাংকের এমডি ও সিইও হাসান ও. রশীদ
বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন হাসান ও. রশীদ। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ প্রায় আট বছর ইস্টার্ন ব্যাংকে কর্মরত অবস্থায় ব্যালেন্স শিট প্রবৃদ্ধি অর্জন ও ট্রান্সফর্মেশনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

লোকাল ও মাল্টিন্যাশনাল ব্যাংকের করপোরেট, রিস্ক ম্যানেজমেন্ট, এসএমই ও রিটেইল ব্যাংকিংয়ে ঊর্ধ্বতন পদে তার রয়েছে ২৭ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা।

ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ এ তিনি তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) এ বিভিন্ন ঊর্ধ্বতন পদের দায়িত্ব গ্রহণ করেন।

রশীদ যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে ইকোনমিকস ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের থান্ডারবার্ডের গার্ভিন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ওমেগা, ইউকে থেকে ‘ক্রেডিট প্রফেশনাল’ সার্টিফিকেটও অর্জন করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি