বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
দেশের ছয় বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রোববারের (১৪ মার্চ) আবহাওয়া পূর্ভাবাসে বলা হয়, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া আগামী ২ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তারপরের ৫ দিনে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল শনিবার (১৩ মার্চ) ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টাঙ্গাইলে ৮ মিলিমিটার, মাদারীপুরে ১ মিলিমিটার, চাঁদপুরে ২ মিলিমিটার, ঈশ্বরদীতে ১ মিলিমিটার, বগুড়ায় ৬ মিলিমিটার, ডিমলায় ২ মিলিমিটার, রাজারহাটে ৬ মিলিমিটার ও বরিশালে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এর বাইরেও নিকলি, ময়মনসিংহ, নেত্রকোনা, রাজশাহী, দিনাজপুর ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো