বিমানবন্দরের কাছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার পড়ে আহত ৪
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার পড়ে চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন চীনের নাগরিক।
আজ রোববার (১৪ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। আহত চারজনকে পঙ্গু হাসপাতাল ও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর গোলচত্বরের পাশে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শ্রমিকেরা কাজ করছিলেন। হঠাৎ গার্ডার ভেঙে পড়ে এ ঘটনা ঘটে।