Ortho Songbad আর্কাইভ

চলতি বছরের মধ্যে দেশে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

চলতি বছরের মধ্যে দেশে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড
চলতি বছরের মধ্যে আজ দেশে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জনে।

এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর দেশে ১ হাজার ৮৭৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

সোমবার (১৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৪৩২ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার