Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ সাবমেরিন

দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ সাবমেরিন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৯টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার বাংলাদেশ সাবমেরিনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬৯ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৮২ টাকা ৯০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৯০ পয়সা বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অগ্রণী ইন্স্যুরেন্সের ৮ দশমিক ২১ শতাংশ, সোনালী আঁশের ৬ দশমিক ৬৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫ দশমিক ৭৬ শতাংশ, আইডিএলসির ৫ দশমিক ৪৩ শতাংশ, রবি আজিয়াটার ৫ দশমিক ১৫ শতাংশ, এপেক্স ফুটসের ৪ দশমিক ৮৬ শতাংশ, বঙ্গজের ৪ দশমিক ৭৯ শতাংশ, রহিমা ফুডের ৪ দশমিক ৭০ শতাংশ এবং প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার