কঙ্গোতে সশস্ত্র হামলায় নিহত ১৫
আফ্রিকার দেশ কঙ্গোতে দুর্বৃত্তরা একটি গ্রামে সশস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
রবিবার দেশটির বেনি শহরের বুলঙ্গ এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। আফ্রিকা নিউজ এ খবর জানিয়েছে।
জানা যায়, স্থানীয় সময় গত রবিবার দেশটির বেনি শহরের বুলঙ্গ এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
মানবাধিকার সংগঠনগুলোর বরাত আফ্রিকার বিভিন্ন গণমাধ্যম জানায়, স্থানীয় সশস্ত্র গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের অভিযানে এই হতাহত হয়েছে। রাতের আধারে অস্ত্রসহ গ্রামবাসীর ওপর হামলা চালানো হয়। পরে ১৫ জনের মরদেহ উদ্ধার করে প্রশাসন।
দেশটিতে প্রায়ই আধিপত্য বিস্তার ও নিজেদের অস্তিত্ব জানান দিতে নিরীহ গ্রামবাসীর ওপর হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীগুলো।