সন্তানকে গলা কেটে হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৯ মাস বয়সী শিশু সন্তানকে গলা কেটে হত্যার দায়ে মুক্তা খাতুন (২১) নামে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।