নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৮

নাইজারে বন্দুকধারীদের হামলায় নিহত ৫৮
নাইজারের সঙ্গে মালি সীমান্তে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, তিলাবেরি এলাকায় চারটি গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা।

ওই চারটি গাড়িতে করে লোকজন একটি মার্কেট থেকে বাড়ি ফিরছিল। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। নাইজারে দু'টি গোষ্ঠী বেশ সক্রিয়। ধারণা করা হচ্ছে এদের মধ্যে কোনো একটি গোষ্ঠীই ওই হামলা চালিয়েছে।নাইজার সরকারের পক্ষ থেকে টেলিভিশনে এক বিবৃতিতে জানানো হয়েছে, সশস্ত্র ওই বন্দুকধারীদের পরিচয় এখনও জানা যায়নি।

চারটি গাড়িতে করে সাপ্তাহিক বাজার সেরে বানিবানগৌ মার্কেট থেকে চিনেদোগার এবং দারে-দায়ে গ্রামের দিকে যাচ্ছিল লোকজন। সে সময়ই অতর্কিত হামলা চালানো হয়।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, বর্বর এই হামলায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। দু'টি গাড়িতে আগুন ধরে গেছে এবং অন্য দু'টি গাড়ি জব্দ করেছে বন্দুকধারীরা। বুধবার থেকে তিনদিনের শোক ঘোষণা করেছে সরকার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না