Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশ ব্যাংকে মেডিকেল অফিসার হলেন তিনজন

বাংলাদেশ ব্যাংকে মেডিকেল অফিসার হলেন তিনজন
বাংলাদেশ ব্যাংকে ‘মেডিকেল অফিসার’ পদে চাকরি পেতে যাচ্ছেন তিনজন। প্যানেল থেকে নিয়োগের জন্য এই তিনজনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের রোলগুলো হলো ১০৩৮০৫, ১০৩১৯০, ১০০০৭৪। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

মেডিকেল অফিসার পদের লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের সমন্বয়ে প্রণীত প্যানেল থেকে এই তিনজনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের চরিত্র ও প্রাক্‌-পরিচয় সম্পর্কিত পুলিশ বিভাগের সন্তোষজনক তদন্ত প্রতিবেদন প্রান্তি ও প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য দলিলাদি যাচাই সাপেক্ষে নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার