Ortho Songbad আর্কাইভ

জনতা ব্যাংকে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর উদ্বোধন

জনতা ব্যাংকে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর উদ্বোধন
জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) রাত ১২ টা ১ মিনিটে ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান কেক কেটে এ অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, কে এম সামছুল আলম, জিয়াউদ্দিন আহমেদ, হেলাল উদ্দিন এবং এমডি অ্যান্ড সিইও বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ উপস্থিত ছিলেন।

জাতির পিতার শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশব্যাপী ১০ দিনের মিলাদ-দোয়া, আলোচনা সভা, মিষ্টি বিতরনসহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচী গ্রহন করেছে জনতা ব্যাংক লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার