বাংলাদেশ-শ্রীলঙ্কা ৬টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ-শ্রীলঙ্কা ৬টি সমঝোতা স্মারক সই
বাংলাদেশ সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। এতে তিনটি নতুন সমঝোতা স্মারকসহ মোট ৬টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

এর আগে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে জানান, শনিবার (২০ মার্চ) বেলা পৌনে ১১টায় রাজাপাকসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে দুই সরকারপ্রধানের মধ্যে একান্ত বৈঠক করেন। পরে তাদের উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হয়।

বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর আড়াইটায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আগেই জানিয়েছিলেন, শ্রীলঙ্কা-বাংলাদেশ শীর্ষ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্যপ্রযুক্তির মতো ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা গুরুত্ব পাবে।

শনিবার সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এর পরে ঘুরে দেখেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। এ সময় তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পরিদর্শন বইয়ে সই করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা