বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাহিন্দা রাজাপাকসের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাহিন্দা রাজাপাকসের শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। শনিবার (২০ মার্চ) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি শ্রদ্ধা জানান।

এরপর রাজাপাকসে বঙ্গবন্ধুর বাড়ি (বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর) ঘুরে দেখেন এবং সেখানে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

এরপর বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে যান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তাকে স্বাগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় কিছুক্ষণের জন্য দুই প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করেন। এরপর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যে সহযোগিতার জন্য ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বৈঠক শেষে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিজিটর বইয়ে স্বাক্ষর করেন এবং কার্যালয় ত্যাগ করেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা