মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের
চট্টগ্রামের সাতকানিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (২০ মার্চ) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এস আই পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার শুকছড়ি এলাকার বাসিন্দা আবদুর রহমানে ছেলে ওবায়দুল হক (৩০) এবং একই উপজেলার জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা মো. ওসমানের ছেলে নোমান (২২)।

স্থানীয়রা ইউপি সদস্য শাহেদ হোসাইন গণমাধ্যমকে বলেন, সকালে মোটরসাইকেলযোগে লোহাগাড়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দুই যুবক। এ সময় তারা এস আই পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলে থাকা দুই যুবক।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আআসা হয়েছে। একই সঙ্গে মাইক্রোবাসটিকেও জব্দ করা হয়। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট