আরসিইপি চুক্তির ফলে বাড়বে জাপানের জিডিপি

আরসিইপি চুক্তির ফলে বাড়বে জাপানের জিডিপি
নতুন বছরে জাপানের নিজস্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ৭ শতাংশ বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। গত বছর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৫টি দেশ স্বাক্ষরিত বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তির ফলাফল হিসেবে জাপানের এ অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করা হচ্ছে। খবর দ্য জাপান টুডে।

রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) চুক্তির আওতায় থাকবে বিশ্বের এক-তৃতীয়াংশ বাণিজ্য ও জনসংখ্যা। জাপান সরকার ধারণা করছে, এর ফলে তার দেশে অন্তত ৫ লাখ ৭০ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

২০১৯ অর্থবছরে জাপানের মোট দেশজ উৎপাদনের (ডিজিপি) দিক থেকে দেখলে, আরসিইপি চুক্তিতে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার অংশগ্রহণের ফলে মোট জিডিপি বাড়বে প্রায় ১৪ হাজার কোটি ডলার।

ফলে আরসিইপি চুক্তির পর অর্থনৈতিক যে প্রবৃদ্ধি হবে, তা সরকারের আগের হিসাব থেকে বেশি। তাই একথা স্বীকার করতে হবে যে ১৫ দেশের স্বাক্ষরিত এ চুক্তি জাপানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, জাপানের প্রায় ৪৬ শতাংশ বাণিজ্য চুক্তিটির আওতায় পড়ে যাবে। ১১ সদস্যের টিপিপি চুক্তির ক্ষেত্রে এ সংখ্যা ছিল ১৫ শতাংশ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা চুক্তির ক্ষেত্রে এই সংখ্যা ছিল ১২ শতাংশ।

গত নভেম্বরে স্বাক্ষরিত আরসিইপি চুক্তি অনুযায়ী, জাপানের ৯১ শতাংশ পণ্যের ওপর থেকে শুল্ক কমছে। বিনিয়োগ, বুদ্ধিবৃত্তিক সম্পদ ও ই-কমার্সের জন্য নির্দিষ্ট নিয়ম তৈরি হয়েছে। ফলে এ অঞ্চলের সরবরাহ চেইনে শৃঙ্খলা ফিরেছে এবং তা ব্যবসার জন্য আরো কার্যকর হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না