Ortho Songbad আর্কাইভ

ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর করোনায় আক্রান্ত

ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর করোনায় আক্রান্ত
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, গতকাল শনিবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন এনামুর রহমান। রোববার তার করোনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সেলিম হোসেন জানান, ডা. মো. এনামুর রহমান বর্তমানে সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব কোয়ারেন্টিনে রয়েছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার