Ortho Songbad আর্কাইভ

ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২১ বছর পূর্তিতে প্রধান কার্যালয়ের উদ্বোধন

ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২১ বছর পূর্তিতে প্রধান কার্যালয়ের উদ্বোধন
ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২১ বছর পূর্তিতে নিজস্ব ফ্লোরে প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) রাজধানীর পুরানা পল্টনের ‘ডিআর টাওয়ার’ এর ১৬ তলায় প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. হাসমত আলী, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমানসহ অন্যান্য পরিচালকবৃন্দ।

এ সময় কোম্পানির সচিব (চলতি দায়িত্ব) শাফ্কাত মওলা ও শাখা প্রধানসহ কোম্পারির প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার