ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ওষুধ উৎপাদনে নিষেধাজ্ঞা

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ওষুধ উৎপাদনে নিষেধাজ্ঞা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ওষুধ উৎপাদন এবং বিপণনে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা রিটের শুনানি আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস গত ৭ মার্চ ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে ওষুধ উৎপাদন এবং বিপণনে নিষেধাজ্ঞার একটি চিঠি পেয়েছে। ইন্দো-বাংলা ফার্মা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে একটি রিট আবেদন করেছে।

আদালতে এই রিট পিটিশনের চূড়ান্ত শুনানি এবং আদেশের আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হওয়র কথা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন