Ortho Songbad আর্কাইভ

কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পরা নিশ্চিতের নির্দেশ

কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পরা নিশ্চিতের নির্দেশ
জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দফতর-সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা জারি করা হয়।

ওই নির্দেশনায় বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সকল অনুবিভাগ প্রধান এবং অধীন দফতর বা সংস্থার প্রধানকে তার আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মঙ্গলবার পর্যন্ত ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জন করোনায়ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও এসময় পর্যন্ত মৃত্যু হয়েছে ৮হাজার ৭৩৮ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার