প্রবাসীদের জন্য এবি ব্যাংকের ব্যাংকিং সেবা ‘এবি জন্মভূমি’
“এবি জন্মভূমি" প্রবাসী বাংলাদেশীদের জন্য এক আকর্ষণীয় ব্যাংকিং সুবিধা নিয়ে এলো এবি ব্যাংক। বৈধ চ্যানেলে প্রেরিত রেমিট্যান্সে বাংলাদেশ সরকার প্রদত্ত ২% প্রণোদনার সাথে আরও ১% বেশি প্রণোদনা দিবে এবি ব্যাংক । এছাড়াও এই ব্যাংকিং সুবিধার আওতায় প্রবাসী বাংলাদেশীরা সেভিংস একাউন্ট, ফিক্সড ডিপোজিট ও যাবতীয় স্কীম ডিপোজিটের উপর পাবেন আকর্ষণীয় মুনাফা।
ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবি জন্মভূমির উদ্বোধন করেন।সাজ্জাদ হুসাইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, আবদুর রহমান, ডিএমডি- রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান এবং ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।