বিএনপির নেত্রী নিপুন রায় আটক

বিএনপির নেত্রী নিপুন রায় আটক
বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ মার্চ) বেলা ৩টা ৫৫ মিনিটে রাজধানীর রায়েরবাজার এলাকার বাসা থেকে পুলিশ তাকে আটক করে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নিপুন রায়ের শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রায়েরবাজারের বাসা থেকে পুলিশ নিপুন রায়কে আটক করে নিয়ে গেছে।

রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করা নিপুণ রায় চৌধুরী পেশায় একজন আইনজীবী। রাজনৈতিক পরিবারে বিয়ে হওয়ায় তিনি প্রত্যক্ষভাবে রাজনীতিতে সক্রিয়। ইডেন কলেজের সাবেক এই শিক্ষার্থী ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস