প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান

প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান
ফায়সাল রাহমান প্রাইম ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগে দায়িত্ব পালন করেন।

সুদীর্ঘ ২৫ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে ইতিপূর্বে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেন। ইস্টার্ন ব্যাংকে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের রিলেশনশিপ ও স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট প্রধান ছিলেন।

ফায়সাল রাহমান ১৯৯৫ সালে ক্রেডিট এগ্রিকোল ইন্দোসুয়েজ (Credit Agricole Indosuez) এ ক্রেডিট অ্যানালিস্ট হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

ফায়সাল রাহমান যুক্তরাষ্ট্রের ইস্ট স্ট্রাউডসবার্গ ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি একজন ওমেগা সার্টিফায়েড ‘ক্রেডিট প্রফেশনাল’।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি