ফিরছেন বুবলী
দীর্ঘদিনের আড়াল ভেঙে চলতি বছরের শুরু থেকে কাজ শুরু করেছেন চিত্রনায়িকা বুবলী। সর্বশেষ ‘চোখ’ শিরোনামের একটি সিনেমার শুটিং করেন এই নায়িকা। এটি পরিচালনা করছেন আসিফ ইকবাল জুয়েল। এ ছবির দৃশ্য ধারণের কাজ অনেকটাই এগিয়েছে। ছবিতে বুবলীর চরিত্রের নাম রেজনি। এতে তার সঙ্গী দুই নায়ক। নিরব ও রোশান।
এরপর খানিকটা বিরতি নিয়েছেন তিনি। বুবলী বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই আমি একটু থেমে থেমেই কাজ করি। যেন খুব কাজের চাপে পড়তে না হয়। আর পরবর্তী কাজেও যেন সমস্যা না হয়। একটু সময় নিলে নিজেকে নতুনভাবে উপস্থাপন করা যায়। সেই ধারাবাহিকতায় বছরের শুরুতেই দর্শকদের সামনে এসেছি।
এই নায়িকা জানান, বর্তমানে তিনি ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুত করছেন। এটি পরিচালনা করবেন তপু খান। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলী। যেটির শুটিং আগামী মাসে শুরু হওয়ার কথা রয়েছে। যদিও এই সিনেমার প্রধান চরিত্রে থাকা শাকিব খান অন্য একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ওই সিনেমার শুটিং শেষ করেই তিনি ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় যোগ দেবেন বলে জানা যায়।