Ortho Songbad আর্কাইভ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক চালু করলো 'এমটিবি আভা'

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক চালু করলো 'এমটিবি আভা'
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি নারী উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে নির্মিত ঋণের সমাহার সংবলিত সেবার উদ্বোধন করেছে। এমটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান, ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নারীদের জন্য এই বিশেষ সেবাটি আনুষ্ঠানিকভাবে চালু করেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজিনা আক্তার মুস্তাফি, ডিজিএম, নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিট, এসএমই ও স্পেশাল প্রোগরামস্ ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক।

এছাড়া অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ গ্রুপ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ডিভিশন এর মোঃ শাফকাত হোসেন এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্টের আজম খানসহ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার