বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইট বন্ধ

বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইট বন্ধ
 

করোনার প্রভাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের পর্যটক ভিসা স্থগিত করেছে ভারত সরকার। এ কারণে বাংলাদেশ থেকে দেশটিতে ফ্লাইট বন্ধ করছে কয়েকটি এয়ারলাইন্স।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে−কূটনৈতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা, চাকরি এবং প্রজেক্ট ভিসা ছাড়া বিদ্যমান সব ধরনের ভিসা স্থগিত থাকবে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানায় দেশটি।

নভোএয়ার জানিয়েছে, ১৪ মার্চ থেকে ঢাকা-কলকাতাগামী ফ্লাইট বন্ধ রাখবে এয়ারলাইন্সটি। এই সময়ের টিকিট কাটা যাত্রীরা বিনা চার্জে রিফান্ড করতে পারবেন।

ইউএস বাংলা এয়ারলাইন্সও বন্ধ করছে ভারতগামী ফ্লাইট। ১৫ মার্চ থেকে চেন্নাই রুটের ফ্লাইট বন্ধ করা হবে। ১৬ মার্চ থেকে কলকাতা রুটের ফ্লাইট বন্ধ করা হবে।

ঢাকা থেকে কলকাতা ও দিল্লি রুটে ফ্লাইট পরিচালনা করতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৪ মার্চ থেকে এই দুই রুটে ফ্লাইট বন্ধ করছে এয়ারলাইন্সটি।

এছাড়া রিজেন্ট এয়ারও বন্ধ করবে। ভারতে অবস্থানকারী বাংলাদেশীদের দেশে ফেরাতে তারা ক'দিন ফ্লাইট চালানোর কথা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষকে। অনুমতি দিলে কয়েকদিন এসব ফ্লাইট চলবে, এরপর বন্ধ থাকবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা