২৪ ঘণ্টায় শনাক্ত ৫ হাজারের বেশি, মৃত্যু ৪৫
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯৯৪ জনে। এছাড়াও এই সময়ে দেশে নতুন করে আরও ৫ হাজার ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫ হাজার ৯৩৭ জনে।
মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪০ হাজার ১৮০ জন।
এর আগে সোমবার (২৯ মার্চ) দেশে আরও ৫ হাজার ১৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৪৫ জন।
এদিকে, আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৩০ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৮২ লাখ ৩১ হাজার ৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৩ হাজার ৯৯১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ২৫৪ জন।