Ortho Songbad আর্কাইভ

আইএফআইসি ব্যাংকের বোনাস লভ্যাংশ ঘোষণা

আইএফআইসি ব্যাংকের বোনাস লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ৭০ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৩৫ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল।

মুল সাইট থেকে

পুজিবাজার