লভ্যাংশ ঘোষণা করেনি আইসিবি ইসলামিক ব্যাংক

লভ্যাংশ ঘোষণা করেনি আইসিবি ইসলামিক ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড সর্বশেষ হিসাববছরের (২০২০) জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

বুধবার (৩১ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৮ পয়সা। আগের বছর লোকসান হয়েছিল ৬৪ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ১৭ টাকা ৫৪ পয়সা।

আগামী ১৩ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মে এপ্রিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন