পরিবর্তন হচ্ছে আইএফআইসি ব্যাংকের নাম

পরিবর্তন হচ্ছে আইএফআইসি ব্যাংকের নাম
পরিবর্তন হচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) লিমিটেডর নাম।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বর্তমানে ব্যাংকটি আইএফআইসি নামে পরিচিতি। এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ফাইনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স। নামটি অনেক বড় হওয়ায় এটি পরিবর্তন করে শুধু মাত্র আইএফআইসি নামেই থাকবে। নতুন আইন অনুযায়ী আইএফআইসি শেষে পিএলসি থাকবে।

উল্লেখ,৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। এই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ৭০ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৩৫ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন