Ortho Songbad আর্কাইভ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (৩১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত অরেঞ্জ শহরে এ ঘটনা ঘটে। খবর বিজনেস ইনসাইডারের।

হামলার পর চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটির পুলিশ জানায়, পরিস্থিতি এখন স্থিতিশীল আছে এবং ‘জনগণের প্রতি এখন কোনো হুমকি নেই।’

পুলিশের দেওয়া তথ্যমতে, যে ভবনে হামলা হয়েছে সেটি মূলত ছোট একটি বাণিজ্যিক ভবন হিসেবে পরিচিত। উপর থেকে নেওয়া ছবিতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকতে দেখা গেছে। এছাড়া তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানায়নি তারা।

মুল সাইট থেকে

পুজিবাজার