Ortho Songbad আর্কাইভ

রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল

রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল
রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) দুপুরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, রিজভীর অক্সিজেন লেবেল বেড়েছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। রোগ মুক্তির জন্য রিজভী দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।

গত ১৬ মার্চ রিজভীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৭ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হন। গত দুই দিন তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে বৃহস্পতিবার (১ এপ্রিল) তাকে আইসিইউতে নেওয়া হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার