Ortho Songbad আর্কাইভ

অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ পাঠিয়েছে ডেল্টা স্পিনার্স

অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ পাঠিয়েছে ডেল্টা স্পিনার্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা স্পিনার্স লিমিটেড সমাপ্ত হিসাব বছরের অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি গত তিন বছরের অর্থাৎ ২০১৮,২০১৯ ও ২০২০ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ পাঠিয়েছে।

কোম্পনিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

উল্লেখ্য, ডেল্টা স্পিনার্স আলোচ্য ৩ বছরের জন্য ১ শতাংশ করে মোট ৩ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার