Ortho Songbad আর্কাইভ

৩ কোম্পানির লেনদেন চালু আগামীকাল

৩ কোম্পানির লেনদেন চালু আগামীকাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ৫ এপ্রিল , সোমবার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- শাহজালাল ইসলামী ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড।

আজ রোববার রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার