Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশ-ভারত ও ভূটানে ভূমিকম্প অনুভূত

বাংলাদেশ-ভারত ও ভূটানে ভূমিকম্প অনুভূত
ভূমিকম্পে কেঁপে উঠল ভূটান ও ভারত। একই সাথে বাংলাদেশের কিছু জায়গায়ও তা অনুভূত হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার (৫ এপ্রিল) ভুটানের পশ্চিমাঞ্চল, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম ও বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ভূমিকম্প অনূভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, সিকিমের পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্র সিকিম সীমান্তবর্তী ভুটানিজ শহর সামজিতে এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

ইউএসজিএসের হিসাবে, ভূমিকম্পটি মাত্র পাঁচ মাত্রার ছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার