স্পিকার ও বিরোধীদলীয় নেতাকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে বাংলা নববর্ষ-১৪২৮ এর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকেও শুভেচ্ছা জানান তিনি।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব এ্যাড. মো. আবু তৈয়বের কাছে পৌঁছানো হয় ওই শুভেচ্ছা বার্তা।