Ortho Songbad আর্কাইভ

লিবরা ইনফিউশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

লিবরা ইনফিউশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১২ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি গত ৭ মার্চ পর্ষদ সভার ঘোষণা দিয়েছিল। কিন্তু অনিবারয কারণে পর্ষদ সভা স্থগিত করা হয়েছিল।

সূত্র মতে, সভায় ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার