ফের শুরু হলো চলাচল
দু’দিন বন্ধ থাকার পর আজ আবারো শুরু হয়েছে গণপরিবহন চলাচল। গত সোমবার (৫ এপ্রিল) থেকে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনের শুরু থেকে গণপরিবহন বন্ধ ছিল। বুধবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে বর্ধিত ভাড়া ও অর্ধেক যাত্রী নিয়ে ফের শুরু হয়েছে গণপরিবহন চলাচল। তবে আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে।
এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) দিনগত রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।