Ortho Songbad আর্কাইভ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফারুক নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ফারুক নিহত
সৌদি আরবের রিয়াদে মো. ফারুক খান (৪৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার আশিকাটি চাঁদখার বাজারের প্রতিষ্ঠাতা মৃত চাঁদখার ছেলে।

বুধবার সকাল ১০ টায় আশিকাটি চাঁদখার বাজার মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১১ টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছলে স্বজনরা নিয়ে আসেন।

নিহতের মেঝ ভাই চাঁদখার বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন খান জানান, ২৫ মার্চ বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে কথা বলে কাজের জন্য বাসা থেকে বের হন। সন্ধ্যায় সৌদি আরব থেকে মোবাইল ফোনে জানানো হয় সড়ক দুর্ঘটনায় আমার ভাই মারা গেছে। ফারুকের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ফারুক খানের ছেলে রিয়াদ খান জানান, তার বাবার লাশ মঙ্গলবার দেশে আনা হয়। বুধবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার