ডি৮- এর প্রেসিডেন্সি পেল বাংলাদেশ

ডি৮- এর প্রেসিডেন্সি পেল বাংলাদেশ
উন্নয়নশীল ৮টি দেশের সমন্বয়ে গঠিত সংস্থার (ডি৮) প্রেসিডেন্সি পদ বাংলাদেশের হাতে তুলে দিয়েছে তুরস্ক।

বুধবার (৭ এপ্রিল) সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে আসন্ন সময়ের জন্য নেতৃত্বের এ হস্তান্তর হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

এক টুইট বার্তায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসোগলো বলেন, তাদের (বাংলাদেশ) সাফল্য কামনা করছি। ডি৮ এর অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাবো। পর্যটন খাতে তুরস্কের অভিজ্ঞতা সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে শেয়ার করা হবে।

এদিন পররাষ্ট্রমন্ত্রীদের ডি৮ ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করেছে ঢাকা। সেখানে বক্তব্যকালে মহামারির সময় বহুপাক্ষিকতা ও দ্বিপাক্ষিক সহায়তা নিয়ে আলোচনা করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

ডি৮ এর সদস্যরাষ্ট্রগুলো হলো- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা