রাতে কালবৈশাখীর আঘাত হানার আভাস

রাতে কালবৈশাখীর আঘাত হানার আভাস
রংপুর, ময়মনসিংহ, সিলেটসহ দেশের কয়েকটি অঞ্চলে রাতেই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, এখন (রাত সাড়ে ১১টা) রংপুর অঞ্চলের ওপর বজ্রমেঘ দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি শুরু হবে।

তিনি আরও বলেন, পাশাপাশি সিলেট, ময়মনসিংহ, রাজশাহীসহ কিছু অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আগামী ১২ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো