কঙ্গোতে বাসে আগুন লেগে ৪০ জনের মৃত্যু

কঙ্গোতে বাসে আগুন লেগে ৪০ জনের মৃত্যু
মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে বাস উল্টে তাতে আগুন লেগে অন্তত ৪০ যাত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার দেশটিতে ঘটা মর্মান্তিক দেশটির পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

দেশটির কিউইলু প্রদেশের গভর্নর উইলি ইৎশুনডালার বরাত দিয়ে রয়টার্স জানায়, রাজধানী কিনশাসা থেকে পূর্বে গাড়িতে ছয় ঘণ্টার দূরত্বের কিউওয়ায়া নামক গ্রামের পাশে শুক্রবার মর্মান্তিক এই দুর্ঘটনায় এসব মানুষের প্রাণহানি হয়েছে।

গভর্নর উইলি বলেন, ‘প্রায় কোনো কিছুর অস্তিত্ব নেই সেখানে। সব ভষ্মীভূত হয়ে গেছে। এছাড়া মর্মান্তিক ওই বাস দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ৩১ জনের মধ্যে ৯ জনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট হওয়া ভয়াবহ ওই বাস দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। রাস্তায় চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া ফল। তবে রয়টার্স ওই ভিডিও চিত্রের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না