আইবিবি’র নতুন মহাসচিব হিসেবে লাইলা বিলকিসের যোগদান

আইবিবি’র নতুন মহাসচিব হিসেবে লাইলা বিলকিসের যোগদান
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পিআরএল ভোগরত) লাইলা বিলকিস আরা বুধবার (৭ এপ্রিল) দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশে (আইবিবি) মহাসচিব পদে যোগদান করেছেন।

তিনি ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের প্রধানসহ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, কৃষি ঋণ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিসে দায়িত্ব পালন করেছেন।

তিনি চুয়াডাঙ্গা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক প্রয়োজনে দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদিতে অংশগ্রহণ করেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি