পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর স্থগিত

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর স্থগিত
করোনা-ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বাংলাদেশ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে লকডাউন চললেও আগামী ১৪ এপ্রিল থেকে আরও কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। এ জন্য পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর স্থগিত হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্মিলিত সিদ্ধান্তে এই সফর স্থগিত হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার এ ই এম কাওসার। করোনার প্রকোপ কমে আসলে নতুন করে সূচি প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘কোভিড পরিস্থিতির কারণে যে বিধিনিষেধ আছে সে বিষয়টি বিবেচনায় আমরা এই মুহূর্তে সিরিজটি স্থগিত করছি। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে আমরা ঈদ উল ফিতেরের পরে সুবিধাজনক সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে সিরিজটি আয়োজনের চেষ্টা করব।’

সফরের সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে খেলতে ১১ এপ্রিল বাংলাদেশে আসার কথা ছিল দলটির। তবে ৫ এপ্রিল থেকে সরকার নতুন করে লকডাউন দেওয়াতে তা পিছিয়ে দেওয়া হয় ১৭ এপ্রিল। এবার দুই দলের সিরিজটির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে গেলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো