'শিশু বক্তা' রফিকুলকে কাশিমপুর কারাগারে স্থানান্তর

'শিশু বক্তা' রফিকুলকে কাশিমপুর কারাগারে স্থানান্তর
গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে 'শিশু বক্তা' রফিকুল ইসলামকে। র‍্যাব-পুলিশের কড়া প্রহরায় স্থানান্তর করা হয় তাকে।

শনিবার (১০ এপ্রিল) গাজীপুর জেলা কারাগারের সুপার বজলুর রশিদ আখন্দ গনমাধ্যমে বিষিয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে গাজীপুর মহানগরের গাছা থানায় বৃহস্পতিবার সকালে র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

এর আগে গত বুধবার ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা এলাকার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের আদালতে তাকে হাজির করা হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী জেলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে শনিবার সকালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এ স্থানান্তর করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা