Ortho Songbad আর্কাইভ

দুর্দান্ত জয় পেল সাকিবের কেকেআর

দুর্দান্ত জয় পেল সাকিবের কেকেআর
 

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) খেলা। আর প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়েছে কেকেআর।

রোববার (১১ এপ্রিল) রাতে চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১০ রানের জয় পেয়েছে কলকাতা।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে করতে নেমে ১৮৭ রান করে কলকাতা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভার শেষে ১৭৭ রান তুলতে সক্ষম হয় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ। ফলে ১০ রানের জয় পেয়েছে কলকাতা।

মুল সাইট থেকে

পুজিবাজার