Ortho Songbad আর্কাইভ

কোরআনের আয়াত বাতিলের রিট খারিজ করলো ভারতের সুপ্রিম কোর্ট

কোরআনের আয়াত বাতিলের রিট খারিজ করলো ভারতের সুপ্রিম কোর্ট
পবিত্র আল-কোরআন থেকে ২৬টি আয়াত অপসারণ চেয়ে সম্প্রতি দায়ের করা রিট আবেদনটি বাতিল করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে পিটিশন দাখিল করার ব্যয় বাবদ আবেদনকারীকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ এপ্রিল) বিচারপতি আরএফ নরিমনের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে রিট আবেদনটিকে ‘বাজে’ বলে আখ্যায়িত করেন বিচারক।

উল্লেখ্য, ভারতের উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভী পবিত্র কোরআনের ২৬ টি আয়াত বাতিলের আবেদন জানিয়ে রিটটি দায়ের করেছিলেন।-টাইমস অব ইন্ডিয়া

মুল সাইট থেকে

পুজিবাজার