Ortho Songbad আর্কাইভ

দরপতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক

দরপতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (মঙ্গলবার) লেনদেনে অংশ নেয়া ৩৪৭টি কোম্পানির মধ্যে ৬৩ টি কোম্পানির শেয়ার দরের পতন হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি পতন হয়েছে প্রিমিয়ার ব্যাংকের শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গতকাল কোম্পানিটির ক্লোজিং শেয়ার দর ছিল ১৩ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটি ১২ টাকা ৬০ পয়সায় লেনদেন শুরু করে যা শেষ হয় ১১ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ১৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে।

এদিন দরপতনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হল- ফ্যামিলিটেক্স লিমিটেড, লিবরা ইনফিউশন লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, আরএসএম স্টীল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, নাহী অ্যালমুনিয়াম কম্পোজিট প্যানেল, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক।

মুল সাইট থেকে

পুজিবাজার