Ortho Songbad আর্কাইভ

টিকার দ্বিতীয় ডোজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী-সচিব-আইজিপি

টিকার দ্বিতীয় ডোজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী-সচিব-আইজিপি
করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তারা টিকা নেন।

টিকা নেয়ার পর তাদের ৩০ মিনিট করে অবজারভেশনে রাখা হয়। তবে তাদের কারও শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি তারা টিকার প্রথম ডোজ নেন।

মুল সাইট থেকে

পুজিবাজার