Ortho Songbad আর্কাইভ

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ৮

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত ৮
যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে দেশটির ইন্ডিয়ানাপোলিস অঙ্গরাজ্যে কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্সের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা ফেডএক্সের দুই কর্মকর্তা জানান, তারা অন্তত দশ রাউন্ড গুলি চালানোর শব্দ শুনতে পান।

এদিকে, হামলা চালানোর পর বন্দুকধারী সেখানেই আত্মহত্যা করেন বলে জানান মার্কিন পুলিশ বিভাগের এক মুখপাত্র। ওই এলাকায় হামলার আর কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করে স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছর ৪ মাসে বন্দুক হামলায় প্রাণ গেছে ১৮৭ জনের।

মুল সাইট থেকে

পুজিবাজার