আগামীকাল সব বিভাগে ঝড়ের আভাস

আগামীকাল সব বিভাগে ঝড়ের আভাস
আবারও রোববার (১৮ এপ্রিল) রাজধানীসহ দেশের প্রায় সব বিভাগেই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এ অবস্থায় আগামী রবোবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ওঠে যেতে পারে।

আগামী সোমবার (১৯ এপ্রিল) নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হলেও হতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের শুরুতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবে। চলতি মৌসুমে তিন দফায় তাপপ্রবাহ বয়ে গেছে দেশের উপর দিয়ে। এতে সর্বোচ্চ তাপমাত্রা ওঠেছিল ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার (১৬ এপ্রিল) থেকে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। এদিন রাতে দেশের বিভিন্ন স্থানে আগের তুলনায় বেশ বর্ষণ হয়েছে।

এর আগে শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৬ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৪ মিলিমিটার। আর দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট